বিকালের অপেক্ষা
এখন বসন্ত।
কোকিল ও সুন্দর প্রজাপতিদের নিয়ে সাজবে প্রকৃতি।
বিবর্ণ শীতে শুষ্ক মরা গাছে ফুটবে ফুল।
দক্ষিণা বাতাসে মুখরিত হবে চারদিক।
ফুলের সুবাসে হারিয়ে যাবে কোন বিরহীর মন।
অনুতপ্ত হয়ে সে ভাববে তার অতীত ও বর্তমান।
আর আমি?
আমি কোকিলের গান শুনতে চাই না,
আমি চাই না সুন্দর প্রজাপতির পেছনে ছুটতে।
কারণ বাসন্তীর কোকিলের কোন বিশ্বাস নেই।
বসন্ত শেষেই তার বিদায় ঘটে।
তাই আমি তোমায় কোকিল নয় বরং
দোয়েল রূপে দেখতে চাই।
তোমার গান ছাপিয়ে যাবে যে কোনো ঋতু।
তোমার সুর লহরীতে পাগল হয়ে আমি ছুটবো,
কোকিল ও সুন্দর প্রজাপতিদের নিয়ে সাজবে প্রকৃতি।
বিবর্ণ শীতে শুষ্ক মরা গাছে ফুটবে ফুল।
দক্ষিণা বাতাসে মুখরিত হবে চারদিক।
ফুলের সুবাসে হারিয়ে যাবে কোন বিরহীর মন।
অনুতপ্ত হয়ে সে ভাববে তার অতীত ও বর্তমান।
আর আমি?
আমি কোকিলের গান শুনতে চাই না,
আমি চাই না সুন্দর প্রজাপতির পেছনে ছুটতে।
কারণ বাসন্তীর কোকিলের কোন বিশ্বাস নেই।
বসন্ত শেষেই তার বিদায় ঘটে।
তাই আমি তোমায় কোকিল নয় বরং
দোয়েল রূপে দেখতে চাই।
তোমার গান ছাপিয়ে যাবে যে কোনো ঋতু।
তোমার সুর লহরীতে পাগল হয়ে আমি ছুটবো,
কেবল ছুটবো তোমার পেছনে।
আমার মনের খাঁচায় তোমায় ধরে রাখবো।
তোমায় দেখবো দুচোখ ভরে,
তোমার গান শুনবো প্রাণ ভরে।
হয়তো একদিন খাঁচা ভেঙ্গে,
কেউ নিয়ে যাবে তোমায়।
শূন্য খাঁচা টা মনের শূন্যে বেদীতে দুলবে- কিন্তু
আমি পরিতৃপ্তির হাসি হাসতে পারবো।
কারণ অধিকার প্রশ্নে আমি পিছিয়ে থাকলেও,
মনের প্রশ্নে আমি যোজন-যোজন এগিয়ে।
কারণ দোয়েল, বসন্তের কোকিলের মতো নয়।
ও অনেক সুন্দর, অনেক।
এক বসন্তে তাকে আমি হারাবো না।
কারণ আমি তাকে হারাতে চাই না।
আর আমি জানি, ও হারাবে না।
এক সুন্দর বিকালে আবার দেখা হবে আমাদের।
তোমার গান শুনবো প্রাণ ভরে।
হয়তো একদিন খাঁচা ভেঙ্গে,
কেউ নিয়ে যাবে তোমায়।
শূন্য খাঁচা টা মনের শূন্যে বেদীতে দুলবে- কিন্তু
আমি পরিতৃপ্তির হাসি হাসতে পারবো।
কারণ অধিকার প্রশ্নে আমি পিছিয়ে থাকলেও,
মনের প্রশ্নে আমি যোজন-যোজন এগিয়ে।
কারণ দোয়েল, বসন্তের কোকিলের মতো নয়।
ও অনেক সুন্দর, অনেক।
এক বসন্তে তাকে আমি হারাবো না।
কারণ আমি তাকে হারাতে চাই না।
আর আমি জানি, ও হারাবে না।
এক সুন্দর বিকালে আবার দেখা হবে আমাদের।
এক বিকালের অপেক্ষা।
Written by Hasan Ibrahim.
Copying without permission is strictly prohibited.
Copying without permission is strictly prohibited.


0 মন্তব্যসমূহ