১ সেকেন্ড পূর্ব মূহুর্তে
দিন চলেই যাচ্ছে, চলছে অবিরাম।
এটা কি থামবে না?
হয়তো থামবে মৃত্যুর শীতল হাতের স্পর্শে।
কিন্তু এই মৃত্যুর ১ সেকেন্ড পূর্ব মূহুর্তের কথা,
এটাই আমায় ভীষণ রোমাঞ্চিত করে!
কি হবে ওই মূহুর্তে!!
আচ্ছা, মৃত্যুর কথা বাদই দিলাম,
কারণ তুমি কষ্ট পাচ্ছো।
কিন্তু সত্যিই কি এই ১ সেকেন্ড মূল্যবান নয়?
আমার সাথে দেখা হওয়ার ১ সেকেন্ড আগের কথা?
প্রথম কথা বলার ১ সেকেন্ড আগের স্মৃতি?
অব্যক্ত কিছু বলার ১ সেকেন্ড আগের ঘটনা?
অতঃপর সেই কথাটা লেখার ঠিক ১ সেকেন্ড আগে?
সবই মূল্যবান কালসমুদ্রের খেলা বটে।
জানি সেই মূহুর্তগুলো বড়ই লোভনীয় স্মৃতি।
আমার স্মরণ থেকে তো হারাবে না,
আর তোমার স্মরণে কি আকুলতা আছে?
না হারানোর?
সেই স্মৃতি হারানোর ১ সেকেন্ড আগেই হয়তো,
আমিই হারিয়ে যাবো।
কারণ এই কবিতাও ১ সেকেন্ডে শেষ করা যেতো।
তখন আমি শুধু ছবি আঁকতাম। তুচ্ছ আল্পনা।
কিন্তু আমার মাঝে আরও ইচ্ছা রয়ে গেছে!
তোমার মনের গহীনে হারানোর আর বাকি অল্প,
হয়তো সীমাহীন ১ সেকেন্ড বাঁচতে চাই,
তোমার সাথে, আজীবন।
Written by Hasan Ibrahim.
Copying without permission is strictly prohibited.


0 মন্তব্যসমূহ